মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পাকুন্দিয়ায় সাত চোর গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৫৩৪ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুও ছাগল চোরসহ বিভিন্ন অপরাধে মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। পরে শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শামছুদ্দিন (৫১), মাছুম (২০), সাগর (২১), সাব্বির (২০), রাজু মিয়া (২০), খোকন (২১) ও তানজিম (১৮)। তাদের মধ্যে উপজেলার শিমুলিয়া গ্রামের শামছুদ্দিন আন্ত: জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য, মাইজহাটি কোনাপাড়া গ্রামের মাছুম, সাগর ও সাব্বির ছাগল চুরির সাথে জড়িত, উপজেলার মজিতপুর গ্রামের রাজু মিয়া ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার পাচালীপাড়া গ্রামের খোকন পরোয়ানাভুক্ত আসামি এবং বাগচুরকান্দি গ্রামের তানজিমকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com