মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পার্বতীপুরে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ড ১0টি ঘর ভস্মীভূত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

পর্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি এম এ আলম বাবলু|-দিনাজপুরের পার্বতীপুরে একটি আশ্রয়ণ প্রকল্পে  সংঘটিত অগ্নিকাণ্ডে ১০ টি ঘর ভস্মীভূত হয়েছে। শনিবার বিকালে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর সরদারপাড়া গ্রামের ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে,শনিবার বিকেলে পার্বতীপুরের ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এ সময় খবর পেয়ে স্হানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই মালামাল সহ ১০ টি ঘর ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্হদের দাবী এই অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার দুপুরে মুঠো ফোনে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ হুসাইন রাজু এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনাস্হল পরিদর্শন সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com