বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৬৭১ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং রেলওয় পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানের দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোঃ দিদারুল ইসলাম (৩০) নাম এক ব্যবসায়ীকে তার ঘরের বালিশের নীচে পলি ব্যাগে রাখা ২১০ পিচ এ্যামফেটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ২৩ হাজার টাকা ও ১টি মোবাইল ফোনসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১০ টা ৩০ মিনিটে পার্বতীপুর রহমত নগর রেলওয়ে কলোনীর একটি রেল কোয়াটার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী দিদারুল নিজেকে ডিপ্লোমা প্রকৌশলী পরিচয়ে রেল কোয়াটারে বসবাসের সুবাদে সুকৌশলে মাদক ব্যবসা করে আসছিল। সে মোঃ ওবায়দুল কাদের ও দিলরুবার পুত্র। ওসি আরো জানান, মাদক ব্যবসায়ী দিদারুলের বিরুদ্ধে আদালতে একাধীক মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনের ৩৬ (১) ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ৪, তারিখঃ ১৭.১১.২০২০ইং)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com