বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৯০ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক  উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ জুন) বেলা ১১ টায় উপজেলা কৃষি দপ্তর চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।

পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন।  এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন। এ সময় উপস্থিত কৃষকদের মাঝে প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়। এর আগে রেলী বের করা হয়। রেলী শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলা ২৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com