বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২১৬ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।- পাট চাষ ও বীজ উৎপাদন, সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার উপজেলা হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফতেমা খাতুনের সভাপতিত্বে দিনাজপুর পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকারের সঞ্চালনায় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজিদুল রহমান ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অভিজ চন্দ্র দাস উপস্থিত ছিলেন প্রমুখ। বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার ৬ ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষন কর্মশালা শেষে পার্বতীপুর উপজেলার ৫ জন সেরা পাটচাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com