বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী’র উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৮০ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।- “প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পার্বতীপুর।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল)   দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী করা হয় স্থানীয় শহীদ ময়দানে।
প্রাণিসম্পদ প্রদর্শনী মাঠে ৩৫ টি স্টলে নানা জাতের গরু ছাগল প্রদর্শন করেন খামারীরা। একটি আড়ম্বরপূর্ণ ষ্টেজে টিভির মাধ্যমে ঢাকাস্থ অনুষ্ঠান থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনানো হয় শহরস্হ এলাইটসহ উপস্থিত দর্শনার্থী ও খামারিদের। এর আগে প্রদর্শনী প্যানডেলের গেটে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা দেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। সংগে ছিলেন প্রদর্শীত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন   উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সায়েম,উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন, উপজেলা ভেটেরিনারী কর্মকর্তা ডাঃ মাহ্ফুজার রহমান,মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় প্রমুখ।

মেয়র আমজাদ হোসেন উপস্থিত সকল কর্মকর্তাদের নিয়ে প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন এবং খামারিদের খোঁজ খবর নেন। এ সময় তিনি পশু সম্পদ পালন ও রক্ষায় খামারিদের সুপরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com