বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্হানীয় বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এই সংবর্ধনা দেওয়া হয়।
প্রশাসক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ড আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পার্বতীপুর উপজেলা কমান্ড ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক  মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন,চিত্ত রঞ্জন রায় অফিসার ইনচার্জ পার্বতীপুর মডেল থানা ও শাকিউল আজম অফিসার ইনচার্জ পার্বতীপুর রেলওয়ে থানা।
সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গকে উপহার সামগ্রী প্রদান ও ফুল দিয়ে সন্মান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com