বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে মাধ্যমিক বিদ্যালয়গামী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মাধ্যমিক  বিদ্যালয়গামী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ২০২৩-২০২৪ অর্থ বছরে এডিপি উন্নয়ন খাত হতে উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গামী ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা ক্যাম্পাসে এই বাইসাইকেল বিতরন করা হয়। এর প্রাক্কলিত মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা।
পার্বতীপুর উপজেলা পরিষদ আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  হাফিজুল ইসলাম প্রামানিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ  আমিরুল মোমিনীন মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু,উপজেলা প্রকৌশলী আহসান হাবিব,বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ নূর মোহাম্মদ রাজা প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com