বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।-দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ট্রাকের চাপায় হৃদয় রায় (২৭) নামক এই পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের  চান্দাপাড়া নামক স্থানে শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে এ  ঘটনা ঘটে। মৃত হৃদয় রায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা, হরিবাসর পাড়ার কালীরঞ্জন রায়ের ছেলে। তিনি  দিনাজপুর পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে।
জানা গেছে,হৃদয় রায় মোটরসাইকেল যোগে (২৩ মার্চ) শনিবার রাতে পার্বতীপুর উপজেলার হাবড়ার শেরপুরে তার মামার বাড়িতে তার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। মায়ের সাথে দেখা করে তার বাসা উপজেলা সংলগ্ন হুগলি পাড়ায় ফেরার পথে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া উঁচু ব্রীজের অনুমান ৫০ ফুট দক্ষিনে পাকা রাস্তার উপর রাত অনুমানিক ১১ টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। তার ব্যবহৃত মোটর সাইকেলটি ঘটনাস্থলে পড়ে থাকে। ঘটনাস্থলে অজ্ঞাতনামা পথচারী ক্ষতবিক্ষত মৃতদেহটি দেখে থানায় ফোন করে। সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক দূর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৃত পুলিশ কনস্টেবল হৃদয় রায়ের মৃতদেহ ঘটনাস্হল থেকে  উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com