বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুর কেলোকা পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম। শনিবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুরে  পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা স্বস্ত্রীক পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।
এসময় তিনি রেলওয়ে কারখানাটির মুল কার্যক্রমগুলি পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন,পার্বতীপুর রেলওয়ে কারখানায় বড় ধরনের লোকবল সংকট রয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করছি লোকবল নিয়োগের।মোদ্দাকথা এখানকার গতি ফিরিয়ে আনতে যা-যা করার দরকার আমরা তাই করবো।পার্বতীপুর-নাটোর রুটে আরো একটি রেললাইন স্থাপনের প্রকল্প আমাদের হাতে রয়েছে।আশা করি অল্প সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে।পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন,রেলওয়ের অনিয়ম-দুর্নীতি বন্ধে ও টিকিট কালোবাজারি রোধে আগামীতে আরো কঠোর হবেন তাঁরা।
কেলোকা পরিদর্শন শেষে কেলোকা অফিসার্স ক্লাবে রেলমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাবেক মন্ত্রী,আইন, বিচার ও সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,জেলা প্রশাসক শাকিল আহমেদ,পুলিশ সুপার শাহ ইফতেখারুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ্ হাফিজুল ইসলাম প্রামানিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার,পৌর মেয়র আমজাদ হোসেন সহ আরো অনেকে।
এসময় রেলমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ হুমায়ুন কবির,রেলওয়ের মহাপরিচালক কামরুল ইসলাম,মহাব্যবস্থাপক (পশ্চিম) অসিম কুমার তালুকদার। মন্ত্রীকে কেলোকায় স্বাগত জানান,কেলোকা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
পরে মন্ত্রী পার্বতীপুর রেলওয়ে জংশন পরিদর্শন শেষে তিতুমীর এক্সপ্রেস ট্রেন যোগে আব্দুলপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে নেমে তিনি সড়কপথে পাকশী ডিভিশনাল অফিস পরিদর্শন করবেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com