বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুর পৌরসভায়  ড্রেন নির্মান কাজের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ি রেলওয়ে কলোনির বৃহৎ ড্রেনটি কয়েক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর মঙ্গলবার পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন  আনুষ্ঠানিক ভাবে ড্রেনটির পূর্ণ নির্মান কাজের  উদ্বোধন করেছেন। তিনি পৌর মেয়র প্রার্থী থাকা কালীন সময়ে এই ড্রেনটি পূর্ণ নির্মান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর প্রতিশ্রুতি মোতাবক ১ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ৫৪০ মিটার ড্রেনটির পূর্ণ নির্মান কাজ শুরু করা হয়েছে। ড্রেনটি হলদিবাড়ি রেলওয়ে কলোনির পশ্চিম পাশ দিয়ে তিলাই নদী পর্যন্ত বিস্তৃত। এই ড্রেন দিয়ে কলোনির দূষিত ও ময়লা বাহিত পানি নিষ্কাশিত হবে।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম,পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক,সাংবাদিক এম এ আলম বাবলু সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন বলেন,তিনি  বিভিন্ন  উন্নয়ন মূলক  কাজের মাধ্যমে এই পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রুপান্তরিত করতে চান। এ জন্য তিনি সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com