মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পায়রাবন্দে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ফ্রি মেডিকেল ক্যাম্প

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৬০ বার পঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি।- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সদরপুর পঞ্চায়েত পাড়ায় বজলুর রহমান গ্রন্থাগারের উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গত ১৪ জানুয়ারি শনিবার বজলুর রহমান গ্রন্থাগার চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। উদ্বোধন করেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমান মাহাব। উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ ও ডা. মোঃ মনজুরুল হাসান মেনন । অত্যন্ত আনন্দমুখর পরিবেশে চারশতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করেন। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন, প্রোগ্রাম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,পাবলিক রিলেশন,আবু নাসের সিদ্দিক তুহিন,শরিফ আহমেদ,ময়নুল হাসান লিটন, জাহিদ হাসান,সাকিব,সাব্বির হোসেন, ঝিনুক সম্পাদক বদরুন নাহার, বজলুর রহমান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রহমান সরকার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি নবীর হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com