বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জের গ্রামীণ সড়কে দশ চাকার ট্রাক চলবে না

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬২৫ বার পঠিত

এস এ মন্ডল।- রংপুরের পীরগঞ্জে বালিসহ অন্যান্য মালামাল পরিবহনের কাজে ১০ চাকার ট্রাক ব্যবহার করায় গ্রামীণ সড়কগুলোতে ফাঁটল দেখা দিয়েছে। শুধু তাই নয় গ্রামীণ সড়কগুলোর উপর দিয়ে ১০ চাকার ট্রাকগুলো অতিরিক্ত মালামাল বহন করায় সড়কগুলো ভেঙ্গে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সকল সড়কে ১০ চাকার যান বাহন চলাচলে আপত্তি জানিয়েছে পীরগঞ্জ উপজেলা পরিষদ।
গত ১৮ নভেম্বর এক সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অভিযোগ করেন, চায়না কোম্পানীর নম্বর বিহীন ১০ চাকার ট্রাকগুলো ৪০ টন পর্যন্ত বালি পরিবহন করছে। এছাড়াও বেশ কিছু ১০ চাকার ট্রাকে কাঠের গুড়ি , ইট , পাথর বহন করা হচ্ছে, এতে গত ৬ মাসে উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে ফাটল দেখা দিয়েছে, অনেক সড়ক দেবে গেছে। শুধু তাই নয় উপজেলা সদরের প্রধান সড়ক দিয়ে এক সাথে ৫/৬টি ট্রাক বালি বহন ও যাতায়াত করার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বালি উড়ে গিয়ে পথচারীদের গায়ে চোঁখে পড়ছে। উচ্চ ভবন গুলো কাঁপছে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায় ১৯ নভেম্বর থেকে পীরগঞ্জের সড়কগুলোতে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুর মোমাম্মদ মন্ডল, সহকারী কমিশিনার (ভুমি) আল ইমরান, অফিসার ইনচার্জ সারেস চন্দ্র,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক,আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন, জাপা নেতা নুর আলম যাদু, আলহাজ্ব নোমান ইকবাল খসরু, শাহাজাহান আলী প্রধান, বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা, আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, হাজি শরিফ প্রমূখ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com