বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জের চাঞ্চল্যকর চুমকি ধর্ষণ ও হত্যার মুলহোতা রিয়াদের ফাঁসি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৫০৭ বার পঠিত
ইনসেটে নিহত চুমকি , পুলিশের সাথে ধর্ষণ ও হত্যাকারী আসামী রিয়াদ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জের চাঞ্চল্যকর প্রথম শ্রেণীর শিক্ষার্থী তানজিলা খাতুন চুমকি ধর্ষণ ও হত্যা মামলায় মুলহোতা রিয়াদ প্রধানের (২৪) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ওই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক নারীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় দেন। এসময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাফজিয়া হাসান দিবামণি।
আলোচিত এই মামলার রায় ঘোষণাকে ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা নেয়া হয়। রায় ঘোষণার পূর্বে বিচারকের এজলাসের বাহিরে প্রজেক্টর পর্দার মাধ্যমে ৪৬ পৃষ্ঠার রায়ের কপি প্রদর্শন করা হয়। এসময় বাহিরে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের দিনমজুর শাজাহান আলীর শিশু কন্যা তানজিলা খাতুন চুমকি স্থানীয় দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার দিন ২০১৬ সালের ১৪ জুন বিকেলে বাড়ির সামনের গাছ বাগানে খেলছিল শিশু চুমকি। এসময় প্রতিবেশী মমিন প্রধানের ছেলে রিয়াদ প্রধান আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটি চিৎকার করলে ভয়ে আসামি রিয়াদ তাকে শ্বাসরােধে হত্যা করে। পরে বাড়ির গৃহকর্মী ধলি বেগমের (৫০) সহায়তায় সিমেন্টের বস্তায় ভরে খাটের নিচে গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে রাখেন। ওইদিন সন্ধ্যার চুমকির কোনো খোঁজ না পেয়ে পুরো গ্রামে মাইকিংয়ের ব্যবস্থা করে তার উদ্বিগ্ন পরিবার। এর তিন পর ১৭ জুন সকালে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াদ প্রধানের বাড়ির খাটের নিচ থেকে চুমকির মরদেহ উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করে। ঘটনার পর গৃহকর্মী ধলি বেগম পালিয়ে থাকলেও বেশ কিছুদিন পর ঢাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার তদন্ত শেষে ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই নজির হোসেন। চার বছর বিচারাধীন থাকার পর মঙ্গলবার চুমকি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এতে মৃত্যুদন্ডাদেশ ছাড়াও এক লাখ জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলী রায়ে সন্তোষ কাশ করে ফাঁসির দন্ডাদেশ দ্রæত কার্যকরের দাবি জানান।
অন্যদিকে আসামি পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট কাজী মাহফুজুল ইসলাম, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com