বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীর জরিমানা ৩ লাখ টাকা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৬৫৫ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করায় পৃথক পৃথক ভাবে দুই বালু ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকালে রংপুর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ১ ধারা মোতাবেক এ জরিমানা করেন। জানা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি গ্রামের মৃত: গুড়া মাহমুদের পুত্র আলহাজ্ব আ: সাত্তারের ১ লাখ ও গোপীনাথপুর গ্রামের মিয়ার উদ্দিনের পুত্র নুর আলম মিয়া যাদুর ২ লাখ জরিমানা করেছে। এছাড়াও দক্ষিণ দুর্গাপুর করতোয়া নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করায় উক্ত পয়েন্টে ৩টি স্যালো মেশিন ও মালামাল জব্দ করেছে। অন্যদিকে, জয়ন্তিপুর ঘাটে মৃত: মহাসীন আলীর পুত্র রিপন মিয়া, মদনখালী মৃত: আফজাল হোসেনর পুত্র সুলতান মাহমুদ, জাফরপাড়া খাজা মিয়ার পুত্র উজ্জল মিয়াসহ ৪জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম জানান, অভিযান অব্যাহত রয়েছে, তবে বালু পয়েন্ট পরিদর্শন করে যারা অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com