বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে আ‌‌ওয়ামীলীগ অফিসে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২২৭ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন সর্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের পরিচালনায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এনামুল হক শাহীন, সাংগাঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কুমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপিকা মাহমুদা আকতার, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা ফিরোজ আলম, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মোশারফ হোসেন মিঠু , সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শাবানা আক্তার,যুব মহিলা লীগ নেত্রী ইতি সরকার, সোমা আকতার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ্ রতন, পৌর ছাত্রলীগ সভাপতি সাগর মিয়া।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  এদিন ভোর ৬ টায় আওয়ামীলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প্যমাল্য অর্পন করা হয়, দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকালে সকল নেতা কর্মী গণ এক সাথে দোওয়া ও ইফতার করেন।  এতে সাংবাদিকসহ উপজেলার ১৫ টি ইউনিয়নের নের্তৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com