মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এ ঘটনায় বাসের  ১৫ যাত্রী আহত হয়। গুরতর আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে।  এ ঘটনার পর আন্ডারপাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত ছাত্র-জনতা। এতে মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে যানযটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের জমাতলা নামক স্থানে পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ সদর থেকে ওই স্থানে ঢাকা মেট্রো হ-৬৩-৭২৪৩ মোটরসাইকেল চালক ইউটার্ণ নিতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী হানিফ এন্টার প্রাইজের ঢাকা মেট্রো ব ১৩-২৭০২ নম্বর বাসটি মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ব্রেক চাপলে নিয়ন্ত্রন হারিয়ে পাশের সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায় এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় পিছনে থাকা অনিতা পরিবহন ঢাকা মেট্রো ব ১৫-৭৮৩৯ বাসটি ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ডান পাশের সড়ক বিভাজকে লেগে উল্টে যায়। এ সময় মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়ে ঘটনা স্থলেই নিহত হয়। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৬) তার বাড়ি নীলফামারি জেলার ডিমলা উপজেলার উত্তর কুমারপাড়া গ্রামে। তিনি বছির উদ্দিনের ছেলে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস  ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা গুরতর হলে ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে।
উক্ত স্থানে সড়ক দূর্ঘটনায় ইতিপূর্বে একাধিক ব্যক্তি  প্রাণ হারিয়েছেন। মহাসড়ক ৬ লেনে উন্নীত হওয়ার সময় থেকেই আন্ডারপাস নির্মানের দাবি জানিয়ে আসছিল এলাকার মানুষ। আন্ডারপাস নির্মান না হওয়ায় শনিবারের ঘটনায় বিক্ষুবদ্ধ জনতা ফুসে উঠে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান। অবরোধকারীদের সাথে কথা বলে আন্ডারপাস নির্মাণের আশ্বাস দেন। সমাধানের জন্য আগামী ২৪ ঘন্টা সময় দিয়ে অবরোধ তুলে নিলে যান জনতা,পরে চলাচল স্বাভাবিক হয়।
বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের পরিচয় পাওয়া গেছে। সড়ক পরিবহন আইনে মামলা হবে। বাসগুলো জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com