বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।– ১৬ মে/২৪ খ্রি: বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা পরিষদ হলে উপজেলা আইন  শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এদিন উপজেলার আইন শৃংখলা পরিস্থিতির উপর বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মাফিয়া আকতার শীলা,ইউপি  চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু,ইউপি চেয়ারম্যান মেজবাহুর রহমান,ইউপি ছাদেকুল ইসলাম বিএসসি, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, সাংবাদিক কামরুল ইসলাম জুয়েল, সাংবাদিক রানা জামান, শিক্ষক আবুল কালাম আজাদ, অধ্যাপক হারুন অর রশিদ মিঠু, বজ্রকথা সংবাদ পত্রের সম্পাদক  সুলতান আহমেদ সোনা।

বক্তাগণ উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সম্প্রতিক সময়ে উপজেলায় জুয়া, চোলাই মদ, ছিচকে চুরি , গরু চরি  বাড়ছে।  এছাড়াও  উপজেলা পরিষদ নির্বাচন, অস্বাভাবিক তাপদাহ, বৃক্ষ রোপন, অপরিকল্পিত ভাবে করতোয়া নদী থেকে বালু উত্তোলন প্রসঙ্গ আলোচনায় স্থান পায়। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী  অফিসার ইকবাল হাসান, ওসি আনোয়ারুল ইসলাম, মেয়র তাজিমুল ইসলাম শামিম, সহকারী কমিশনার ভুমি তকী ফয়সাল তালুকদার বক্তব্য রাখেন। তারা  পীরগঞ্জ উপজেলার আইন শংখলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

সভার সভাপতি উপজেলা নির্বাহী  অফিসার ইকবাল হাসান বলেছেন,- মাদক সেবীদের ধরা গেলে  পরিস্থিতি স্বাভাবিক হবে। অবৈধ্য ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান হচ্ছে এবং হবে জানান। তিনি আরো জানান, বালু  উত্তোলন নিয়ে রেগুলার মামলা হচ্ছে।

সভায় উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে  তিনি বলেন, অবাধ সুষ্ঠু হবে উপজেলা নির্বাচন। তিনি জানিয়েছেন ,পর্যাপ্ত ফোর্স ও ম্যাজিস্ট্রেট থাকবে ২১ মে মঙ্গলবার। ভোটের ফলফল নিয়ে তিনি বলেন,

এই  নির্বাচনে ১ পার্সেন্ট ভোট পড়লে সেটাই  প্রকাশ করা হবে। তিনি আরো বলেছেন, তাপদাহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বর্ষ মৌসুমে রাস্তার দু’ধারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছ লাগানো হবে।

ওসি আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, পীরগঞ্জের থানা –পুলিশ আইন শৃংখালা রাক্ষার ক্ষেত্রে সজাগ ও আন্তরিক রয়েছে। তিনি বলেন, রংপুরের যে কোন থানার চেয়ে পীরগঞ্জকে অন্যভাবে মুল্যায়ন করা হয়ে থাকে। তিনি আইন শৃংখলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।

মেয়র তাজিমুল ইসলাম শামিম বলেছেন, আমরা সকলে মিলে সুন্দর একটি উপজেলা গড়ে তুলতে চাই।স্পীকার  আপাও পীরগঞ্জে ব্যাপারে আন্তরিক। তিনি বলে  অনেক উন্নয়ন হয়েছে, আগামীতে আরো হবে। তিনি  পীরগঞ্জের উন্নয়ন কর্মকান্ড  সংবাদপত্রের পাতায় তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com