বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে একদিনের সফরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- ২৩ সেপ্টেম্বর/২১ খ্রি: বৃহস্পতিবার পীরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য,জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এক দিনের সফরে পীরগঞ্জে এসেছিলেন। এ দিন তিনি ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমান বন্দরে আসেন। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে বেলা ১টার দিকে পীরগঞ্জ উপজেলা অডিটরিয়াম চত্বরে এলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর পর তিনি উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য খলিলুর রহমান মন্ডল, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল,আওয়ামীলীগের সহসভাপতি নুরুল আমিন রাজা,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন,পৌর আওয়ামীলীগের সম্পাদক আসিয়ার রহমান মাষ্টার,কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,যুবলীগ নেতা এ জেড এম সেকেন্দার আলী, শ্রমিক লীগের সম্পাদক শাহীনুর রহমান শাহীন প্রমুখ। মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায়সহ সরকারী কর্মকর্তা, ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় স্পীকার শিরীন শারমিন চৌধুরী সকলের কথা শোনেন এবং এলাকার দাবী দাওয়া পূরনের আশ্বাস দেন। বিকেলে পৃথকভাবে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন।বেলা ৫টার দিকে  তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com