বজ্রকথা প্রতিনিধি ।-২৪ নভেম্বর/২৫খ্রি: সোমবার বেলা ২ ঘটিকার সময় রংপুরের পীরগঞ্জে সাহিত্য –সংষ্কৃতি ও সমাজ কল্যাণ মূলক সংগঠন এফসাকল এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক, এফসাকল এর জেনারেল সেক্রেটারী কবি সুলতান আহমেদ সোনা।
এদিন পীরগঞ্জের ডিএসসি হলে “এফসাকল বাংলাদেশে“ এর মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, এফসাকল ওমেন্স ফোরাম এর স্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক সম্পাদক মোরশেদা বেগম, এফসাকল ইয়োথ ফোরাম এর সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ওমেন্স ফোরাম সদস্য পারভিন বেগম, মিনা বেগম প্রমুখ।
পরে বজ্রকথা সংবাদপত্রের সভাপতি ডিএসসি বিজনেস টেক লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান, এফসাকল বাংলাদেশ এর সহ-সভাপতি জনাব এ জে এম সিরাজুল ইসলাম ওমরা হজ পালনের লক্ষ্যে পবিত্র মক্কায় গমন উপলক্ষ্যে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া পরিচালনা করেন হাফেজ রেজওয়ান আকন্দ রাখু। শেষে সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply