মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিবেদক।–রংপুরের পীরগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর আয়োজনে ২০ নভেম্বর ২৫খ্রি: বৃহস্পতিবার বেলা ১১টায়  খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, পীরগঞ্জ উপজেলা  নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন।

ব্র্যাক এর সহকারি জেলা কো-অর্ডিনেটর  মোঃ রুহুল আমিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর রংপুর জেলা ব্যবস্থাপক আদ্য নাথ বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দিন শাহ,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন, তিনি তার উদ্বোধনী বক্তৃতায় বলেছেন,খেলার জগৎ মডেল ব্র্যাকের একটি সফল প্রোগ্রাম,এটি নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে।তিনি ‍ এই প্রকল্পের বিষয়গুলোকে  কি ভাবে আরো আনন্দদায়ক করা যায় সেদিকে খেয়াল রাখার আহবান জানিয়েছেন।

তিনি বলেছেন,  অনেক এনজিও কাগজ পত্রে কাজ করে, বাস্তবে তারা কাজ করে না।

নির্বাহী কর্মকর্তা বলেন,  প্রাইমারিতে সরকার শিশুদের উপযুগী করে পাঠ্যক্রম তৈরী করেছে, কিন্তু কেজি স্কুলগুলো তার উল্টো। তারা শিশুদের উপর বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। তিনি  আরো বলেন, একটি স্কুলের  মাঠ নাই, শিক্ষার পরিবেশ নাই,ভাড়া করা বাসায় স্কুল হচ্ছে, এমন পরিস্থিতিতে কেজি স্কুলগুলোকে অনুমোদন দেয়ার ক্ষেত্রে সচেতন হওয়ার জন্য তিনি উপজেলা শিক্ষা অফিসারকে পরামর্শ প্রদান করেন। তিনি  এও বলেছেন, কেজি স্কুলগুলোর ভালো দিকও আছে, তারা সব দিকে খেয়াল রাখচ্ছে।

পপি খাতুন মানসম্মত লেখা পাড়ার দিকে আরো সক্রিয় হতে সরকারী স্কুল গুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, যত্রতত্র স্কুল গড়ে উঠছে, এমন পরিস্থিতিতে অভিভাবক  তার সন্তানকে কোথায় পড়াবেন তা নিয়ে বিভ্রান্ত হচ্ছেন।নির্বাহী কর্মকর্তা পাপি খাতুন বলেছেন, প্রপার এডুকেশন দিতে না পারলে একদিন আমাদেরকে ভুগতে হবে।

ব্র্যাক শিক্ষা কর্মসূচী এর জেলা ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন এর সঞ্চালনায়   সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, সহকারী শিক্ষা অফিসার মোঃ ইয়াকুবুল আজাদ, দিক দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগম, শিক্ষক সানজিদা খাতুন,আমিরুজ্জামান,অভিভাবক নাজনীন সুলতানা, জান্নাতুল ফেরদৌসী,মমতাজ বেগম, চায়না খাতুন, খেলার সাথী জেসমিন আকতার, তামান্না আকতার  প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com