মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে গ্রিন হার্ট গার্ডেন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি আব্দুল করিম সরকার।- রংপুরের পীরগঞ্জে  গ্রিন হার্ট গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ, সনদপত্র ও বৃত্তি প্রদান এবং পঞ্চম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি গ্রিন হার্ট গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজন করা হয়।  গ্রিন হার্ট গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আজমগীর খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর সাধারণ সম্পাদক ও কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু।

প্রধান আলোচক হিসেবে  বক্তব্য রাখেন বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কবি সুলতান আহমেদ সোনা।

গোবর্ধনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাগর এর কাব্যিক সঞ্চালনার বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন খালাশপীর সরকারি  কলেজের সহকারী অধ্যাপক এ. এইচ.এম মোসাদ্দেক লাবু , হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক আমিনুর রহমান খোকন,   পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম সরকার , অভিভাবক সদস্য খাদেমুল ইসলাম, আমন্ত্রিত অতিথি শেখ সাদী রহমান প্রমুখ।

শেষে প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মরক তুলে দেয়া হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ প্রদান করা হয়।এদিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ সহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com