মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় মহিলাসহ আহত ৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে  পৈতৃক ও ক্রয় সুত্রে প্রাপ্ত  জমি প্রায় ৮০বছর ধরে ভোগ দখলকৃত ওই জমির জবর দখল নিতে শামীম গংয়ের নেতৃত্বে দু’দফা মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তারা উপুর্যুপরি লাঠিসোটা ,রড,কাস্তে কোদাল ও ধারালো ছুরিকাঘাতে মহিলা সহ ৫ জনকে গুরুতর জখম এবং লাউ ক্ষেত পুরো ভাংচুর করেছে।
উপজেলার চতরা ইউনিয়নের কুয়েতপুর হামিদপুর গ্রামের ন্যাংড়া ঘাটের উত্তর পাশে ঘটনাটি  ঘটে।ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত মাহাবুর রহমান থানায় বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, কুয়েতপুর হামিদপুর গ্রামের তফশীলকৃত জমির জেএল নং২৫৭, এসএ খতিয়ান নং- ৯০ এর ১১১১ এবং ১১১২ নং দাগে ১৮ শতক জমি এবং আরএস খতিয়ান নং- ৬৫৮ এর ৫৩৪১ নং দাগে সর্বমোট ২৭ শতক জমির  মালিক দাদা মৃত ময়েজ উদ্দিন ।
ওই জমি তার জ্যাঠা চাচা,চাচাতো ভাইয়েরা দীর্ঘ দিন যাবৎ ভোগদখল করে আসছেন ।উল্লেখিত দাগসহ আরো জমিগুলো জবর দখলে নিতে ওই গ্রামের শামীম মিয়া পিতাঃআব্দুর রশিদ গং দু’দফা সশস্ত্র হামলা করে।
গত ১৬ অক্টোবর সকালে শামীম গং হামলা করার ঘটনায় ক্ষতিগ্রস্ত মাহাবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে গত ১৮ অক্টোবর পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। হামলায় আহত মোঃশাহীন মিয়া(৩৮),ছকমাল হোসেন(৪৫), জয়নব বেগম(,৩৪), আল আমিন(৩৪)ও মমদেল হোসেন (৬৫)গণকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভিকটিম মোঃ শাহিন মিয়া(৩৮) গুরুত্ব মাথায় মারাত্মক ভাবে ছুরিকরাঘাত ও পীঠের নিচে কোমড়ে লাঠির আঘাতের কারনে পীরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স চিকিৎসার অবনতি হলে ৪ দিন পরে চিকিৎসকগণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার্ড করেন মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। উক্ত ঘটনার এখনো কোন আসা‌মিকে গ্রেফতার করা হয় নি । এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান থানায় মামলা হয়েছে তবে আসামি গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com