মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে টিটিসি’তে ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে ৩ সাংবাদিককে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার রাতে আশিকুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আশিক উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর শালপাড়ার আজাদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন গভীর রাতে পুলিশ আশিকুর রহমানকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী আশিকুর রহমানকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ২০২৫ সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক রতন মিয়া, সাংবাদিক আশিকুর রহমান এ ৩ সাংবাদিক স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যায়। অধ্যক্ষকে না পেয়ে ফেরার সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিকল মটরগাড়ি ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও ধারণ করেন। এসময় বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান ও সোহাগের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন যুবক তাদের মোবাইল কেড়ে নিয়ে মারপিট করলে ওই ৩ সাংবাদিক গুরুতর আহত হয়। এ ঘটনায় সাংবাদিক রতন মিয়া বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এ ঘটনায় জড়িত থাকা পালাতক আসামি আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com