মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে  প্রাণ হারাল শিশু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া গতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল এক শিশু। নিহত শিশুর নাম মাহি খাতুন (৬) ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শানেরহাট ইউপি’র পালানুশাহাপুর গুচ্ছ গ্রাম এলাকায়।
নিহত মাহির বাড়ি একই ইউনিয়নের রায়তীসাদুল্যাপুর গ্রামে। সে ওই গ্রামের মাহাবুর মিয়ার মেয়ে ও
রায়তীসাদুল্যাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনী ছাত্রী।
জানা গেছে, বার্ষিক পরিক্ষা শেষে বিদ্যালয় বন্ধ হওয়ায় কয়েক দিন আগে মাহি তার নানা বাড়িতে আসে। বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির সামনে জামতলা শানেরহাট রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি ইট ভাটার কাজে নিয়োজিত মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিশুর পরিবার জানায়, গ্রামের রাস্তা দিয়ে নিয়মিত বেপরোয়া গতিতে অবৈধ ট্রাক্টর চলাচল করে। একাধিক বার নিষেধ করা হলেও চালকরা তা মানেন না। এ ঘটনায় ট্রাক্টরের চালক কৌশলে পালিয়ে গেছে। পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরটি জব্দ করেছে। দায়ী চালককে আটকের জন্য অভিযান চালাচ্ছে।
পীরগঞ্জ থানার ওসি, মো: সোহেল রানা জানান, সড়ক পরিবহন আইনে মামলা হবে। তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com