বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে নবগঠিত বিএনপির পরিচিতি ইফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৮২ বার পঠিত

পীরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি|- রংপুরের পীরগঞ্জে উপজেলার রাজনৈতিক কার্যক্রম গতিশীল করতে সম্পতি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন রংপুর জেলা বিএনপি। এদিকে ৩১ মার্চ শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে মাহমুদ উন নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।তিনি বলেন আমরা রংপুর জেলা নেতৃবৃন্দ পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত কমিটির উপর আশাবাদী। সামনের দিন গুলোতে অনেক আন্দোেলন করতে হবে।ফ্যাসিবাদি আওয়ামী সরকারকে পতন করতে হলে আপনাদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। তিনি বলেন পীরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সুসংগঠিত করতে আপনাদের নিরলস ভাবে কাজ করেতে হবে,এবং আগামী সংসদ নির্বাচনে সাইফুল ইসলাম কে আপনাদের উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচত করতে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যাবেন এ প্রত্যাশাই কামনা করে রংপুর জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ন আহবায়ক, মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, রফিকুল ইসলাম সাজু, নুরুল ইসলাম, খায়রুল ইসলাম বাবলু, ও শরিফুল ইসলাম, প্রভাষক রায়হান কবির প্রধান। এদিকে ওই দিনে পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ, সদস্য সচিব এম এইচ আর ইয়াতিমুল হাসান লিটন, যুগ্ন আহবায়ক আঃ সালাম মিয়া, বক্কর মাষ্টার, দুদু মন্ডল, মামুনুর রশিদ মামুন,আব্দুল করিম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস ছালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু প্রমুখ। ইফতার মাহ্ফিল এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও সু-স্বাস্থ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com