বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে নারী শিক্ষার বাতিঘর কসিমন নেছা বালিকা বিদ্যালয়ের ষাট বছর পূর্তি অনুষ্ঠান কাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।-“স্মৃতির প্রাঙ্গণে ছন্দ আসুক আমাদের কলতানে” স্লোগানকে সামনে রেখে আগামী কাল ১৩ এপ্রিল/২৪ খ্রি: শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার  নারী শিক্ষার বাতিঘর কসিমন নেছা বালিকা বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে ১৯৬৪ সাল থেকে এ পর্যন্ত যে সব শিক্ষার্থী এই বিদ্যালয়ে বিদ্যাশিক্ষা অর্জন করেছেন, তারা প্রায় সকলেই উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ষাট বছরপূর্তি অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হবেন ২৪ রংপুর,পীরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত  সংসদ সদস্য , মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ ছাড়াও উপস্থিত থাকবেন, প্রতিষ্ঠা কালিন সময়ে কমিটিতে যারা যুক্ত ছিলেন তাদের পরিবারের সদস্যগণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানিয়েছেন ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকতার সূচনা হবে। দিন ব্যাপী কর্মসূচেীতে রয়েছে,  উপস্থিতি, শুভ উদ্বোধন, খাবার টোকেন বিতরণ, আনন্দ র‌্যালী, নাস্তা, স্মৃতিচারণ, প্রতিষ্ঠাকালীন সময়ে কমিটির সম্মানীত সদস্য ও শ্রদ্ধাভাজন শিক্ষকদের সংবর্ধনা, প্রধান অতিথির বক্তব্য, দুপুরে খাবার,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে নাস্তা, কনসার্ট ও ল্যাফেল ড্র। সন্ধায়  আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করবেন আয়োজক কমিটি।

উল্লেখ্য কসিমন নেছা বালিকা বিদ্যালয় পীরগঞ্জ উপজেলা প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান।যার যাত্রা শুরু হয়েছিল ১৯৬৪ সালে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com