বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে নিজের ফসল ও জমি রক্ষা করতে গিয়ে ক্লান্ত হতভাগা কৃষক সুইট

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৭২ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার এক সহজ সরল কৃষক নুরুল আমিন সুইট। প্রতিপক্ষের লোকজন বারংবার তার জমির ফসল বিনষ্ট করছে, দিচ্ছে জীবন নাশের হুমকী। তিনি এখন তার জমি ও ফসল রক্ষা করতে গিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি জানেন না কবে এ পরিস্থিতির অবসান হবে ? কবে দুশ্চিন্তামুক্ত স্বাভাবিক জীবন ফিরে পাবেন ?
অভিযোগে জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানু সাহাপুর গ্রামের আব্দুল হালিম মিয়ার পুত্র আলহাজ্জ্ব নুরুল আমিন সুইট। জমির এসএ ও বর্তমান বিএস রেকডিও মালিক তার পিতা আব্দুল হালিম এর কাছ থেকে ১ একর ৭ শতক জমি প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছেন। যার মৌজা-রাউতপাড়া, জেএল নং-১৫১, সিএস খতিয়ান নং-১/২,এসএ খতিয়ান নং-৩, সাবেক দাগ নং-১০৯,জমির পরিমান ১ একর ১২ শতকের মধ্যে ৭৫ শতক এবং সাবেক দাগ নং-১৩৮/৪৬২,বিএস দাগ নং-২২, নুতন দাগ নং-২৩ জমির পরিমান ৬৪ এর মধ্যে ৩২ শতক যার বিএস খতিয়ান নং-২৩, নুতন দাগ-৮৪। সর্ব মোট জমির পরিমান ১ একর ০৭ শতক।
এদিকে গত কয়েক মাস ধরে পালানু শাহাপুর গ্রামের মৃত-আব্দুর রশিদ এর পুত্র আব্দুল কাইয়ুম (সেকেন্দার), দুবরাজপুর গ্রামের মৃত-সামাদ এর পুত্র রাখু মিয়াসহ ক’জন ব্যাক্তি উক্ত জমি তাদের দাবী করে জোড় পুর্বক দখলের চেষ্টা করে এবং সে চেষ্টা অব্যহত রেখেছেন। সে সঙ্গে তারা নুরুল আমিন সুইটকে জীবন নাশের হুমকী দিয়ে আসছেন। এমতাবস্তায় নুরুল আমিন চলতি সনের ৭ জানুয়ারী রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটা আবেদন করে। যার নং-মিস পিটিশন ২০/২০। বিজ্ঞ আদালতের নির্দেশে শানেরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোমিন ২৭/০২/২০ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে উক্ত জমি বাদীর দখলে আছে মর্মে উল্লেখ করেন। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
অপর দিকে মামলার বাদী নুরুল আলম সুইট উক্ত জমিতে আমন ফসল উৎপাদন করেন। উৎপাদিত এ ফসল নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু তার সে স্বপ্ন ভেঙ্গে গেছে। বিগত সময়ে একাধিকবার ফসল বিনষ্টের ধারাবাহিকতায় গত ০৯/১১/২০ ইং রাতে সুইটের প্রতিপক্ষ পালানু শাহাপুর গ্রামের মৃত্যু আব্দুর রশিদ এর পুত্র আব্দুল কাইয়ুম(সেকেন্দার) এর লোকজন পুরো জমিতে আগাছা নাশক প্রয়োগ করে পুরো জমির ফসল বিনষ্ট করে। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ধান বিনষ্ট হয়। অনেকটাই ভেঙ্গে পড়েন সুইট। প্রতিপক্ষের এ অপকর্মের বিচার চাইতে সুইট থানায় একটা অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করে। অথচ সুইট অদ্যবদি ঘটনাটিকে নিয়মিত মামলা হিসেবে রজু করার সুযোগ পায়নি ।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র এর সঙ্গে কথা হলে তিনি বলেন, যথাযথ স্বাক্ষী না থাকায় বিষয়টিকে মামলা হিসেবে গ্রহন করা হয়নি।
সাংবাদিকের সঙ্গে আলাপকালে কৃষক সুইট এর ভাষায় তিনি আইনের মাধ্যমে এ বিরোধের সন্তোষজনক সমাধান চান। তিনি সহজ সরল ও স্বাভাবিক ভাবে বাঁচতে চান। পরিত্রান চান অপকর্মকারীদের কবল থেকে। তাই তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com