বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে নৌকায় ঠাঁই না হওয়ায় টুকুরিয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে প্রায় ৪ হাজার নারী-পুরুষের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মিজানুর রহমান শাহীন। তিনি টুকুরিয়া ইউনিয়নের ৪ বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য মিজানুর রহমান শাহীনসহ ৬ জন আবেদন করেছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল দলীয় মনোনয়ন পান। ফলে পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই কৃষকলীগ নেতা দলীয় পদ থেকে গত ৯ অক্টোবর পদত্যাগ করেন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হতে তিনি ইউনিয়নবাসীর তৃণমুলের সমর্থক ভোটারদের সাথে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা যাচাই করতে এ মতবিনিময় সভার আয়োজন। বক্তাগণ বলেন, ভোট সুষ্ঠুভাবে হলে শাহীন ভাই হাজার হাজার ভোটে বিজয়ী হবেন। আমরা ভোটগ্রহণ থেকে গননা করা পর্যন্ত জীবন দিয়ে পাহারা দিবো। সভায় শাহীন কে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে মিজানুর রহমান শাহীন বলেন, আমার বাবার (প্রয়াত জলিলুর রহমান তালুকদার) আদর্শে লালন করা লোকজন নিয়ে আমি রাজনীতি করি। আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাকে দলীয় প্রতীক দেয়া হলে টুকুরিয়া ইউনিয়নে আমি বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হতাম। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলেও নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com