বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে পিঠার দোকানে ভীড়

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৮২ বার পঠিত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- শীত উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পিঠা পুলির দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আবার অনেকে আসছেন পরিবার পরিজন নিয়ে। কম দামে নানা রকম মুখরোচক পিঠা খেতে পেরে খুশি সবাই। শীতে কাঁপছে উত্তরের জেলা ঠাকুরগাঁও সহ আশ পাশের উপজেলা গুলোও। তারপরও শীত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে রকমারি পিঠা নিয়ে বসেন ব্যবসায়ীরা। মুখরোচক পিঠার দোকানগুলোতে ভাপা, চিতই, নারিকেল, ডিম চিতইসহ নানা রকম পিঠা পাওয়া যাচ্ছে। পাশাপাশি রয়েছে সুস্বাধু হালিম। আর কম দামে এসব পিঠাসহ রকমারি খাবার খেতে সন্ধ্যা থেকে ভিড় করেন সাধারণ মানুষ।অনেকে আবার আসেন পরিবার পরিজন নিয়েও। বাসায় বাড়িতে বাড়তি আয়োজন ও সময়ের অভাবে পিঠার দোকানে এসেই পিঠা খান তারা। পিঠা কেনা বেচায় মৌসুমি ব্যবসায়ীরাও এ থেকে বাড়তি আয় করেন।শহরের থানা চত্বর এলাকা, পশ্চিম চৌরাস্তা,পূর্ব চৌরাস্তা এবং সিনেমা হল রোড় এলাকাসহ প্রায় ৩০টি স্থানে শীতকালিন পিঠার দোকান বসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com