মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে প্রতিবন্ধিদের মধ্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ সনদ প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত
পীরগঞ্জ( রংপুর) প্রতিনিধি  এ কে সরকার।-রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধিদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সনদ প্রদান অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) কাদিরাবাদ সংলগ্ন ‘আগামীর স্বপ্ন’ প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF)–এর অর্থায়নে এবং স্থানীয় সংগঠন আগামীর স্বপ্নের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল স্লোগান ছিল— ‘মাদককে না বলি, সুস্থ–সুন্দর দেশ গড়ি’।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির  আহ্বায়ক ও রংপুর–পীরগঞ্জ (২৪) আসনের বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম।
তিনি বলেন, “প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়; সঠিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে তারাই হতে পারে উন্নয়নের চালিকাশক্তি।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রতিবন্ধি মানবাধিকার কল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. রাকিবুল ইসলাম (তুহিন)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু। সঞ্চালনা করেন আগামীর স্বপ্নের নির্বাহী পরিচালক মো. শামীনুর রহমান মিলন।
দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার ২০জন প্রতিবন্ধির হাতে ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি তাদের প্রশিক্ষণের সনদ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com