বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে বন‌্যায় ক্ষ‌তিগ্রস্থ কৃষক‌দের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৪২ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।-  রংপুরের পীরগঞ্জে বন‌্যায় ক্ষ‌তিগ্রস্থ কৃষক‌দের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও মহান জাতীয় সংদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে উপজেলা চেয়ারম্যান সাবেক সাংসদ নুর মোহাম্মদ মন্ডল।  ২৬ নভেম্বর  বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহম্মেদ সোনা, উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ সহকারী এ কে এম ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশিয়ার রহমান, কৃষক রুবায়েত ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “দেশের কৃষকরা কৃষি বিপ্লব ঘটিয়ে গোটা দুনিয়ায় রেকর্ড সৃষ্টি করেছে। কৃষির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কৃষিতে এ বিপ্লব সম্ভব হয়েছে। সরকার কৃষকের কথা ভাবে, কৃষিতে পুনর্বাসনে আগাম চিন্তা করে রেখেছে। তাই সময়মতো পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করতে পারছে। সরকারের প্রণোদনা এবং পুনর্বাসনের জন্য যে সকল সহায়তা প্রদান করেছে তার সঠিক ব্যবহার করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানায়। উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৯ হাজার ৭৯০ জন ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা ও পুনর্বাসনে গম, সরিষা, সুর্যমুখি, খেসারী মসুরসহ শাকসবজি বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে প্রণোদনার আওতায় ৩ হাজার ৫৯০ কৃষক ও পুনর্বাসনের আওতায় ছয় হাজার ২০০ কৃষক রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৯০০ জনকে ওই সার, বীজ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com