বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে বাদীকে হুমকি দিচ্ছে মামলার আসামী

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।– প্রতিপক্ষের পূর্ব শত্রুতা ও মারপিটের কারণে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত আসামীরা বাদীকে ভয় ভিতি প্রদর্শন ও হুমকি দিচ্ছ বলে অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে গত ১৬/০৩/২৪ খ্রি: শনিবার পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে বাদীর ঘাসের জামিতে প্রতিপক্ষের ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৫টার দিকে ছাগল মালিক ও তার লোকজন এজাহারভুক্ত আসামী ১।মোঃ আনোয়ারুল ইসলাম (৩৫) ২। মোঃ আলতাফ হোসেন (৪৫) ৩।মোঃ রাশেদুল ইসলাম (৩৫) ৪।মোঃ আকমল হোসেন (৪০) ৫। মোছাঃ রাশেদা বেগম (৫০) কর্তৃক  বাদী মোঃ শফিকুল ইসলামের মা, ছকিনা বেগম (৫০) কে অমানবিকভাবে মার ডাং করায় ছকিনা বেগম মারাত্মকভাবে আহত হলে, ওই দিন আনুমানিক রাত ৮  ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রেক্ষিত্রে ছকিনা বেগমের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩০) বাদী হয়ে পীরগঞ্জ থানায় গত ১৮ মার্চ মামলা করেন। মামলা নং ১৫/৯০ ধারা ১৪৩/৪৪৭/৩২৩ /৩২৫/৩০৭/ ৩৫৪/ ৫০৬/১১৪/৩৪।

এই মামলার প্রেক্ষিতে গত ১৮ মার্চ বেলা ২ঘটিকার সময়  পীরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত মোঃ আনোয়ারুল ইসলাম (৩৫) ও অভিুযুক্ত মোঃ রাশেদুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করে পরদিন তাদেরকে আদালতে প্রেরণ করলে, আদলাত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে বাড়ীতে থাকা এই মামলার অভিযুক্তরা মামলা তুলে নেয়ার চাপসহ নানা ভাবে ভয়ভিতি ও হুমকি দিচ্ছে   বলে   জানিয়েছেন বাদী শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com