বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৪ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালন উপলক্ষ্যে ৬ ডিসেম্বর রবিবার পীরগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় সভাপতিত্ব করেন।এই সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেট, নবাগত সহকারী কমিশনার (ভূমি),  বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, শেখ হাসিনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। এ সভায় কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে এখানে মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে কর্মসূচী গ্রহন করা হয়েছে। করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবসটি পালনের লক্ষ্যে একটি কমিটি এবং ৪টি উপ-কমিটি গঠন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সকল সরকারী, বেসরকারী স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বাস ভবনে পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ। আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, আলোক সজ্জা। এছাড়া ১৪ ডিসেম্বর সোমবার জুম অ্যাপস এর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com