মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮২ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- ২৮ সেপ্টেম্বর ছিল বিশ্ব জলাতঙ্ক দিবস। এই দিবসটি সারাদেশের ন্যায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালন করা হয়েছে।

বিশ্ব জলাতঙ্ক দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ জলাতঙ্ক : আর মৃত্যু নয়, সবার সাথে সমন্বয়”

এদিন সকাল ১১ ঘটিকার সময়  পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে  বিশ্ব জলাতঙ্ক দিবসের  আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে  বক্তব্য রাখেন, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারিকুল ইসলাম মন্ডল, উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উপ-সহকারী  কর্মকর্তা স্বাধীন মিয়া,  সমকাল এনজি ‘র প্রতিনিধি মোছাঃ তাবাছুম,  হাসপাতলে  কর্মরত সিনিয়র স্টাফ নার্স নাজমিন আকতার প্রমুখ।

আলোচকগণ কুকুর, বিড়াল, শেয়াল, বানর জাতীয় প্রাণির আক্রমন থেকে সকলকে নিরাপদে ও সতর্ক  থাকার পরামর্শ দেন। সেই সাথে পোশা প্রাণী গুলোকে নিয়মিত ভ্যাকসিন দেয়ার আহবান জানান। বক্তারা বলেন, সরকার  ও স্বাস্থ্য বিভাগ সারা দেশে থেকে জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রনে বদ্ধপরিকর। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে সকলকে ভুমিকা রাখার অনুরোধ  জানান।

সভাপতির বক্তব্যে ডাঃ সাদিকাতুল তাহিরিণ বলেছেন, শুধু  কথার কথা নয় আমরা চাই  দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করা হবে। তিনি বলেন , আমরা সাধারণ মানুষকে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতন করতে চাই। সেই সাথে আর যাতে কোন মানুষ জলাতঙ্ক রোগে মারা না যায় সেটা নিশ্চিত করতে চাই। তিনি বলেছেন, আমাদের হাতে ব্যাপক ভ্যাকসিন আছে, যদি কাউকে কুকুর বিড়াল শেয়াল , বানর জাতীয় প্রাণি কামড় দেয় তা হলে ক্ষত স্থান সাবান দিয়ে ভাল করে ধুয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন, ভ্যাকসিন নেবেন। তিনি বলেন  ভুল করেও কেউ লবন পড়া, কলাপড়া, থালা লাগানো, ঝাড় ফুকের উপর নির্ভর করবেন না।

তিনি বলেছেন চিকা কামড় দিলে জলাতঙ্ক রোগ হয় না, ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। কুকুরে কামড়ানো গরুর দুধ খেলে জলাতঙ্ক রোগ হয়না । এই সভায় তিনি   করেনাকে  অবজ্ঞা না করে নিয়মিত  হাত পরিস্কার করার কথা বলেন। যারা এখনো বুষ্টার ডোজ নেননি তাদেরকে টিকা নেওয়াও অনুরোধ জানান, মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com