মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে মিশুক চালককে  হত্যা লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপু‌রের পীরগ‌ঞ্জে নুরুল ইসলাম(৫৫) নামে এক চালককে হত্যা করে মিশুক গাড়ি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
  রবিবার  ১৪ ডি‌সেম্বর/২৫খ্রি: সকা‌লে মুক্তাগা‌ড়ি বিল এলাকার মাহাবুব মন্ড‌লের জ‌মি থেকে গলায় মাপলার পেচা‌নো অবস্থায় মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
নিহত মিশুক চালক নুরুল ইসলাম উপ‌জেলার চতরা ইউনিয়‌নের সোনাতলা (গো‌বিন্দপাড়া) গ্রা‌মের মোয়া‌জ্জেম আলীর ছেলে।
মিশুক এর মা‌লিক নিহ‌তের ভা‌তিজা রু‌মেল জানান, প্রতি‌দি‌নের ন‌্যায় গত শ‌নিবার সন্ধ‌্যায় আমার মিশুক নি‌য়ে চাচা বের হয়। রাত ৮ টার সময় চাচা‌কে ফোন দি‌লে তি‌নি ব‌লেন ১৫০ টাকার রিজার্ভ ভাড়া নি‌য়ে সে হ‌রিণ‌সিংহ বাজা‌র এলাকায় গে‌ছে। প‌রে তা‌কে ফোন দি‌লেও আর ফোন রি‌সিভ ক‌রেন নাই। এরপর থে‌কে আর কোন যোগা‌যোগ হয় নাই।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সো‌হেল রানা জানান, সকা‌লে মুক্তাগা‌ড়ি গ্রাম হ‌তে ওমরপুর গামী কাঁচা রাস্তার পা‌র্শ্বে কাটা ধানের জ‌মি‌তে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে মিশুক ছিনতাইকে কেন্দ্র ক‌রে নুরুল ইসলাম‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা করা হ‌য়ে‌ছে। লাশ ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ করা হ‌চ্ছে। মামলা প্রক্রিয়াধীন।
ওসি আরো বলেন, চালককে হত্যার পর মিশুক নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com