বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ খলিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৬ বার পঠিত

এস এ মন্ডল।- রংপুরের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান খলিল। ২৪ ফেব্রুয়ারী বুধবার বিকেলে পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে পীরগঞ্জ পৌর সভার মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়নের জন্য আবেদন করবো। মনোনয়ন পেলে মেয়র পদে নির্বাচন করতে চাই। তিনি আরও বলেন মাদক নির্মূল ও মাদক নিরাময় কেন্দ্র স্থাপন, সুশাসন প্রতিষ্ঠা, প্রতিটি ওয়ার্ডে সমতার ভিত্তিতে সম উন্নয়ন করতে চাই। এছাড়াও জবাবদিহিমূলক পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এতে সাংবাদিকদের মধ্যে সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা বক্তব্য রাখেন। শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com