মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে  শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার  ১৪ ডিসেম্বর/২৫খ্রি: সকালে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পীরগঞ্জ উপজেলা প্রশাসন, পীরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায়  বক্তব্য  ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ,  বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা কাওছার, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com