বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে শিক্ষক নিয়োগে উৎকোচের অভিযোগ: নিয়োগ স্থগিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৮২ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- শিক্ষকরা হচ্ছেন দেশ ও জাতি গড়ার নিপুণ কারিগর। সেই কারিগর যদি অদক্ষ হয় তাহলে দেশ অদক্ষ জনশক্তিতে ভরে উঠবে। তাই শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা অবশ্যই থাকা উচিত। এই মর্মে এনটিআরসিএ’ র মাধ্যমে সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করেন যাতে স্থানীয়ভাবে প্রভাবশালীরা শিক্ষক নিয়োগে কোনরুপ প্রভাব ফেলতে না পারে। তবে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ তৃতীয় এবং চতূর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া এখনও স্থানীয়ভাবেই দেয়া হচ্ছে। প্রধান শিক্ষক ও বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দ স্বচ্ছতার ভিত্তিতে ডিজি মহোদয়ের প্রতিনিধির মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। এদিকে রংপুরের পীরগঞ্জে রায়পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে সিনিয়র সহকারী শিক্ষক শাহ আলম এর নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, চলতি বছরে ১লা মার্চ দৈনিক সমকাল ও দৈনিক যুগের আলো পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করেন সহকারী শিক্ষক শাহ আলম মিয়া। এই পদে একাধিক প্রার্থীর নিকট গোপনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান অর্থ হাতিয়েছেন মর্মে অভিযোগে উল্লেখ করেন। ভুক্তভোগী শিক্ষক শাহ আলম জানান, গোপনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার নিকট থেকে ৮ লক্ষাধিক নিয়েছেন। উক্ত পদে চাকুরীর জন্য ১৩ জন প্রার্থী আবেদন করেন। কিন্তু ০২ জনের বিএড প্রশিক্ষণ না থাকায় তাদের আবেদন বাতিল করেছেন নিয়োগ বোর্ড। এদিকে গত ২৭ আগষ্ট ২০২০ ইং তারিখে নিয়োগ দেয়ার নির্ধারিত তারিখ নিয়োগ দেওয়ার কথা থাকলেও আরও ৪ লক্ষ টাকা দাবী করে বিভিন্ন অজুহাত দেখিয়ে নিয়োগ বোর্ড স্থগিত করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান জানান, পূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম বিদ্যালয় পরিচালনা কমিটি আমাকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ায় সহকারী প্রধান শিক্ষক নিয়োগটি তাদের হাতে ছেড়ে দিয়েছি। তবে টাকা পয়সা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com