বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে উদ্ধার ৬২ বস্তা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

বজ্রকথা  প্রতিবেদক।– রংপুরের পীরগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালো বাজারে বিক্রির ঘটনা ঘটেছে।

একদল সাংবাদিকের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে স্থানীয় প্রশাসন গত ৩০ এপ্রিল/২৪খ্রি: মঙ্গলবার রাত ১০ ঘটিকার সময়, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গুপীনাথপুর রাস্তা সংলগ্ন একটি  গুদাম থেকে   ৬২ বস্তা (৩০ কেজি বস্তা)  চাউল জব্দ করেন প্রশাসন।

জানাযায়, বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার একদল  সাংবাদিক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছিলেন যে, উক্ত ইউনিয়নের রামকানাইপুর গ্রামের রাশেদ মিয়ার পুত্র চাঁন মিয়া (২৬) খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল ক্রয় করে গুপিনাথপুর রাস্তা সংলগ্ন একটি গুদামে মজুদ করেছেন। সাংবাদিকরা আরো জানতে পেরেছিলেন, টুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলম মিয়া এবং তার ভাই চাঁনমিয়া যৌথভাবে দীর্ঘদিন থেকে সরকারি চাউল ক্রয় করে ব্যবসা করে আসছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর  ওই সাংবাদিকরা  উপজেলা নির্বাহী অফিসারের নিকট তথ্য প্রদান করলে, পরে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী (ভূমি) মোঃ ত্বকী ফয়সাল তালুকদার এবং থানা পুলিশ উক্ত গুদাম ঘরের তালা ভেঙ্গে ৬২ বস্তা চাউল জব্দ করে থানায় নিয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com