বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩২৭ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার বর্ষীয়ান রাজনীতিবিদ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজিজুর রহমান রাঙা নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এদিন তাঁর প্রথম জানাজার নামাজ বাদ আসর পীরগঞ্জ সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ বাদ এশা উপজেলার বড়দগাহ ইউনিয়নের বড় আমবাড়ী মরহুমের গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন হয়। তিনি চার মেয়ে, দুই ছেলে আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
প্রবীণ এই নেতার মৃতুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম , সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, প্রেসক্লাব নেতা সাংবাদিক সরওয়ার জাহান, কবি সুলতান আহম্মেদ সোনা, মোকছেদ আলী সরকার, গোলাম কবির বিলু, রানা জামানসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ, আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন, পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, সুধিজন এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
প্রসঙ্গত, বর্ষীয়ান রাজনীতিবিদ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজিজুর রহমান রাঙা রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস হিসেবে অতীতে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com