বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জ নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন স্পিকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩১৬ বার পঠিত
পীরগঞ্জ(রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- পীরগঞ্জ আসনে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন টানা ২ বারের নির্বাচিত জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। এ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত। তিনি এবার তৃতীয় বারের মতো দলীয় টিকেট পেয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর তিনি জাতীয় সংসদে স্পিকারের দ্বায়িত্ব পেয়ে সফলতার সাথে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেয়েই পীরগঞ্জ উপজেলা জুড়েই প্রচারনায় নেমেছেন। মঙ্গলবার দিনভর নিজ নির্বাচনী এলাকা টুকুরিয়া ইউনিয়নে ৭ টি পথসভা এবং রাস্তার দুপাশে ভোটারদের সাথে জনসংযোগ করেন।

(২ জানুয়ারী) দিনভর নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর,গন্ধবপুর, আটিয়াবাড়ী, টুকুরিয়া ,সুজারকুঠি , বিছানা সন্ধ্যায় মোনাইল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সন্ধ্যায় পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভাগুলোতে শত শত নারী ভোটার উপস্থিতির পাশাপাশি পুরুষ ভোটারদের উপস্থিতি পথসভগুলো জনসভায় পরিনত হয়।
পথ সভাগুলোতে ড. শিরিন শারমিন চৌধুরী বলেন,বলেছেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন দেখা যায়। সরকার গৃহহীনদের গৃহ নির্মান করে দিয়েছে। কৃষকদের প্রনোদনা দিচ্ছে। মহিলাদের প্রশিক্ষনের পাশাপাশি সেলাই মেশিন দিচ্ছে । দেশে এখন আর মঙ্গা নেই। তিনি বলেন, নৌকা মাকাঁয় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তিনি এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
তিনি আরোও বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, গণতন্ত্রের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা জনগনের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। পীরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা করার লক্ষ্যে আগামী ৭ ই জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রিকে নৌকা উপহার দেওয়ার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পরিষদ সদস্য খলিলুর রহমান মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সহ-সম্পাদক মোনায়েম সরকার মানু,উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হারুর-অর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবিসহ উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, সেচ্ছাসেবকলীগ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com