মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জ প্রেসক্লা‌বের দ্বি-বা‌র্ষিক নির্বাচন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত
                        পীরগঞ্জ প্রেসক্লা‌বের দ্বি-বা‌র্ষিক নির্বাচন
মিলন সভাপ‌তি,হা‌বিব সম্পাদক, আব্দুল করিম সরকার সাংগঠনিক সম্পাদক
পীরগঞ্জ(রংপুর)  বজ্রকথা প্রতি‌নি‌ধি ।- ২২ নভেম্বর/২৫ খ্রি: শনিবার রংপু‌রের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বা‌র্ষিক   নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচ‌নে সভাপ‌তি সম্পাদকসহ ৫টি প‌দে ভোট গ্রহন অনু‌ষ্ঠিত হয়। নির্বাচনে সভাপ‌তি এটিএম মাজহারুল আলম মিলন ও সাধারণ সম্পাদক হা‌বিবুর রহমান হা‌বিব  নির্বাচিত হন।মোট ৩৩ ভোটারের সবাই ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রেন।
 এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিনিয়র সাংবাদিক দৈ‌নিক খোলা কাগ‌জের পীরগঞ্জ প্রতি‌নি‌ধি  আব্দুল্লা‌হিল বাকী বাবলু ও দৈ‌নিক সমকা‌লের পীরগঞ্জ প্রতি‌নি‌ধি এটিএম মাজহারুল আলম মিলন।
  প্রিজাইডিং অ‌ফিসার শ‌হিদুল ইসলাম পাশা গণনা শেষে জানান,এটিএম মাজহারুল আলম মিলন ২২ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছেন এবং নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বি মিলনের আপন খালা‌তো ভাই আব্দুল্লা‌হিল বাকী বাবলু পে‌য়ে‌ছেন ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা ক‌রেন। এ প‌দে কা‌লের ক‌ন্ঠ প‌ত্রিকার পীরগঞ্জ উপ‌জেলা প্রতি‌নি‌ধি সাংবাদিক হা‌বিবুর রহমান হা‌বিব ১৭ভোট পে‌য়ে নির্বা‌চিত হয়ে‌ছেন। নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বি আকতারুজ্জামান রানা ভোট পে‌য়ে‌ছে ১১‌টি ও অপর প্রতিদ্ব‌ন্দ্বি প্রার্থী ডিএম আব্দুল হা‌কিম ভোট পে‌য়ে‌ছে ৫টি।
 অন‌্যন‌্য প‌দে নির্বাচনের ফলাফ‌লে সিনিয়র সহ-সভাপতি-১ দৈ‌নিক দিনকাল প‌ত্রিকার প্রতি‌নি‌ধি বখ‌তিয়ার রহমান , সহ-সভাপতি-২ প‌দে দৈ‌নিক প্রতি‌দি‌নের বার্তার অ‌মিতাব বর্মণ নির্বা‌চিত হয়েছেন।
যুগ্ন সাধারণ সম্পাদক-১ প‌দে দৈ‌নিক মানবজ‌মিন প‌ত্রিকার সাংবা‌দিক আনজারুল হক ও যুগ্ন-সাধারণ সম্পাদক-২ প‌দে দৈ‌নিক দেশ রুপান্ত‌রের পীরগঞ্জ উপ‌জেলা প্রতি‌নি‌ধি এম এ র‌হিম একক প্রার্থী হি‌সে‌বে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় নির্বা‌চিত হন।
সাংগাঠ‌নিক সম্পাদক পদে যু‌গের আলো প‌ত্রিকার প্রতি‌নি‌ধি আব্দুল ক‌রিম সরকার,দপ্তর সম্পাদক পদে সকা‌লের সময় প‌ত্রিকার প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক পদে দাবানল প‌ত্রিকার প্রতিনিধি সাখওয়াত হো‌সেন, শিক্ষা ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে দৈ‌নিক কা‌লের খবর প‌ত্রিকার প্রতিনিধি কামরুল হাসান সাগর প্রধান, ধর্ম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মানব ক‌ন্ঠের প্রতি‌নি‌ধি আশিকুর রহমান আশিক, সা‌হিত‌্য ও সংস্কৃ‌তি সম্পাদক পদে কা‌লের ছ‌বি প‌ত্রিকার প্রতি‌নি‌ধি কামরুল হাসান মিলন, তথ্য,যোগা‌যোগ ও স্বাস্থ‌্য বিষয়ক সম্পাদক পদে দৈ‌নিক প‌রি‌বেশ প‌ত্রিকার স্টাফ রি‌পোর্টার সাংবা‌দিক বাদল মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার সাংবা‌দিক হাসান আলী প্রধান জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com