বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগাছায় প্রবীণ আওয়ামীলীগ নেতার ইন্তেকাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার পঠিত

জেলা প্রতিনিধি।- রংপুরের পীরগাছা উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা, কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কান্দি উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের সাবেক সভাপতি কোব্বাদ আলী মিয়া ( ৯০) মঙ্গলবার বিকাল তিনটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুর আগ মুর্হুত পর্যন্ত তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় কান্দিরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা, শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধি কোব্বাদ আলী মিয়ার মৃত্যুতে পীরগাছার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজিৈনতক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com