বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৯৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক। তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতি সত্ত্বা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিদের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। এক কথায় শেখ হাসিনা করোনা মহামারিতেও দেশের উন্নয়ন করে দেশকে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মুজিব শতবর্ষের উপহার হিসেবে রোববার (২৩ জানুয়ারি ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলার বটতলী (এনএইচডাব্লিউ) হতে গড়েয়া জিসি ভায়া শিবরামপুর ইউপি (বীর মুক্তিযোদ্ধা শহীদ মতিলাল বর্মণ) পর্যন্ত প্রায় ১৭ কিলোটিমার সড়কের ভিত্তি প্রস্তর ফলক উদ্বোধন উম্মোচন শেষে এমপি গোপাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, সাতোর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাজা, শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক প্রমূখ।

উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ জানান, সড়কটি স্থানীয় সরকার “প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বীরগঞ্জ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১৫ লাখ টাকা। তিনি জানান, বটতলী (এনএইচডাব্লু) হতে গড়েয়া জিসি ভায়া শিবরামপুর ইউপি (বীর মুক্তিযোদ্ধা শহীদ মতিলাল বর্মণ) সড়কটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা পরিষদ হতে ঠাকুরগাঁও জেলার, ৯নং সাতোর ইউনিয়ন পরিষদ এর বটতলী মোড় (এনএইচডাব্লু) গড়েয়া গ্রোথ সেন্টার ভায়া শিবরামপুর ইউনিয়ন পরিষদের সাথে সংযোগ হয়েছে। ষড়কটি উন্নয়ন করা হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, হাট-বাজার এবং কৃষিজাত পন্যের পরিবহনে উন্নতি সাধিত হবে। ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া গ্রোথ সেন্টার হতে বীরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সড়কের পার্শ্বে মিলিত হওয়ায় বীরগঞ্জ উপজেলা বাসীর জন্য যোগাযোগের ক্ষেত্রে খুব সহজ হবে।

এদিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর বাস্তবায়নে শিবরামপুর ইউপি অফিস হতে শিবরামপুর সড়ক পর্যন্ত উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ফলক উদ্বোধন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দেউলী আরাজী লস্করা দাখিল মাদরাসা এর নবনির্মিত সেমিপাকা টিনসেড একাডেমিক ভবনের উদ্বোধন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দেউলী আরাজী লস্করা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর ফলক উদ্বোধন উম্মোচন করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com