বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রতিটি বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু -মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ জাতীয়তাবাদী নেতা ও শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তিনি শুধু রাজনীতিক নন, ইতিহাসের মহামানব।’ আর প্রতিটি বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধুর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার (১৭ মার্চ ২০২৪) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বললেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোছা. নাসিমা বেগম, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুবসহ ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com