বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রাইভেটকার ছিনতাই ঘটনায় বিরামপুর যুবলীগ নেতাসহ আটক-৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ বার পঠিত
 বিরামপুর (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি মোঃ আবু সাঈদ।-
গাজীপুর রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার বিরামপুর কেনাবেচার সময় যুবলীগ নেতাসহ ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
২ সেপ্টেম্বর  মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর কলেজ বাজার এলাকায় ছিনতাই করা প্রাইভেটকারটি বিক্রির সময় হাতে নাতে তাদের আটক করা হয়।
জানা যায়, গত শনিবার গাজীপুর রূপগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের হলে মঙ্গলবার বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকায় উক্ত ছিনতাইকৃত কারটি ৯ লক্ষ টাকায় বিক্রির চেষ্টা চলছিল, এমন সময় বিরামপুর থানা পুলিশ এসে প্রাইভেটকারসহ ছিনতাই ঘটনায় অভিযুক্তদের আটক করেছে।
আটককৃতরা হলেন, বিরামপুর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল (৫২) সে বিরামপুর পৌরশহরের চাঁদপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এছাড়াও বিরামপুর পৌরশহরের শিমুলতলী গ্রামের মৃত আঃ হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল (২৯), রংপুরের বালুয়া মাসুমপুর মিঠাপুকুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন (৪১) এবং ঐ এলাকার মৃত আম্বর আলীর ছেলে মাসুদ রানা অরফে শুভ (৩২)।
উল্লেখ্য,গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া শেরপুরের মাইস্যা কার হাউসের মালিক মোয়াজ্জেম হোসেন। তিনি সতর্কতার সঙ্গে বিআরটিএ’র মাধ্যমে গাড়িটির প্রকৃত মালিকানা যাচাই করে মালিককে অবহিত করেন। মালিক নিশ্চিত করেন যে, গাড়িটি শনিবারই ছিনতাই হয়েছিল। মোয়াজ্জেম হোসেনের তথ্য অনুসারে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করে এবং গাড়িটি থানার হেফাজতে নেয়।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ছিনতাইকৃত গাড়ি ও আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com