বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ফটো সাংবাদিক নুর ইসলামের মাতার জানাযা ও দাফন সম্পন্ন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২০৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি ।-দিনাজপুরের ফটো সাংবাদিক, দৈনিক মানববার্তার স্টাফ মোঃ নুর ইসলামের মাতা মনোয়ারা বেগম এর জানাযা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে। ২৫ জুন- ২০২৪ মঙ্গলবার বাদ আছর শহরের দক্ষিণ বালুবাড়ী বায়তুর রহমান জামে মসজিদের পাশের মাঠে ফটো সাংবাদিক মোঃ নুর ইসলামের মাতার নামাজের জানাযা শেষে উত্তর ফরিদপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। উক্ত জানাযা ও দাফনকার্যে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জিন্নাত হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, নির্বাহী কমিটির সদস্য লিটন হোসেন আকাশ, দিনাজপুর প্রেসক্লাবের (নিমতলা) সাধারন সম্পাদক রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক আবুল কাশেম, মোঃ কামারুজ্জামান, ফটো সাংবাদিক মিজানুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিবৃন্দ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক পুত্র, নাতি-নাতনীসহ বহু আত্মিয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। উল্লেখ্য ২৫ জুন মঙ্গলবার সকাল ১১টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com