বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে পিতা পুত্রের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৬০ বার পঠিত

বগুড়া প্রতিনিধি।- বগুড়ার নন্দীগ্রামে জমিতে হালচাষ করাকালে বজ্রপাতে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা উপজেলার সরিষাবাদ গ্রামের সাদেক আলীর পুত্র কৃষক আব্দুস সামাদ (৪৫) ও তার পুত্র হাবিবুর রহমান (১৪)।

মঙ্গলবার ২৭ জুলাই ১০ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার সরিষাবাদ দক্ষিণ মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করতে যায়। হালচাষ করার সময় হঠাৎ বজ্রপাত হয়। সেই বজ্রপাতে পিতাপুত্রের মৃত্যু ঘটে।

মৃত হাবিবুর রহমান উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতো। সে তার পিতাকে হালচাষে সহযোগিতা করতে গিয়ে পিতার সাথে বজ্রপাতে প্রাণ হারায়। পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com