বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে আইসিভিজিডি বিষয়ক সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বিশ্ব খাদ্য কর্মসূচীর আওতায় ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (আইসিভিজিডি) প্রকল্প-২ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ অবহিতকরণ সভার টেকনিক্যাল সহযোগীতা করেন ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. মজিবর রহমান মজনু, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।

এনডিপি’র ট্রেনিং ম্যানেজার মঞ্জুশ্রী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, ইউপি চেয়ারম্যান, গৌরদাস রায় চৌধুরী, আবু সাঈদ সরকার, আলহাজ¦ শাহ আলম পান্না, আল আমিন মন্ডল, শফিকুল ইসলাম রাঞ্জু, ইউপি সচিব নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব এবং উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com